ইয়েমেনের কেন্দ্র ও দক্ষিণাঞ্চলে হুথি বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর তুমুল লড়াই চলছে। রাজধানীর সানার পূর্বে মারিব প্রদেশে লড়াইয়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। সেইসঙ্গে বন্দরনগরী এডেনেও সৌদি আরব নেতৃত্বাধীন জোটের বিমান হামলা অব্যাহত রয়েছে।
ইরান সমর্থিত হুথিদের দমনে বৃহস্পতিবার ইয়েমেনজুড়ে কমপক্ষে ২০টি বিমান হামলা চালায় সৌদি বাহিনী। পর দিন শুক্রবার আরো ১০টি হামলা চালানো হয়।
ইয়েমেনে গত মার্চ থেকে শুরু হওয়া সংঘাত ও বিমান হামলায় কমপক্ষে ৫৫০ জন বেসামরিক নাগরিক বলে জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার সংস্থা। তাদের মধ্যে শিশু রয়েছে ১১৯ জন।
যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার ফলে দেশটিতে সুন্নি মুসলিম জঙ্গি গ্রুপগুলোর তৎপরতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: