আন্তর্জাতিক

ভূমিকম্পে এভারেস্ট দেখানোর কারিগর নিহত

ফ্রেডিনবুর্গ
ফ্রেডিনবুর্গ

পৃথিবীর মানুষকে বিশ্বের সব সর্বোচ্চ পর্বত শিখরের দৃশ্য দেখানোর কারিগর গুগলের প্রকৌশলী ড্যান ফ্রেডিনবুর্গ আর নেই। শনিবার নেপালের প্রলয়ংকরী ভূমিকম্পের সময় তিনি মাউন্ট এভারেস্টের একটা বেজ ক্যাম্পে ছিলেন।

এ সময় হিমালয়ের তুষার ধসে অন্য আরও কয়েকজনের সঙ্গে তিনি মারা যান। গুগল তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমরা আমাদের নিজেদের একজনকেও হারিয়েছি।’ গুগল আরও জানায়, ‘মাউন্টেন ভিউ প্রকল্পের দীর্ঘ দিনের সদস্য ড্যান ফ্রেডিনবুর্গ আরও ৩ গুগল সদস্যের সঙ্গে এভারেস্টে আরোহণ করছিলেন। তিনি মারা গেছেন। গুগলের অন্য ৩ সদস্য নিরাপদ আছেন এবং শিগগিরই তাদের বাড়ি ফিরিয়ে আনার জন্য কাজ করছি।’

দ্য গার্ডিয়ান জানিয়েছে, গুগলের অত্যন্ত গোপন সৃজনশীল গবেষণাগার ‘গুগল এক্স’ ল্যাবের একজন উর্ধ্বতন কর্মকর্তা ছিলেন ড্যান ফ্রেডিনবুর্গ। ফ্রেডিনবুর্গ ২০০৭ সাল থেকে গুগলে কাজ করছিলেন। তার লিঙ্কডইন পেজে দেখা যায়, নিজেকে ‘গুগল অ্যাডভেঞ্চারার’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। গুগলের প্রাইভেসি টিমে কর্মরত এই প্রকৌশলী ‘সেলফ ড্রাইভিং কার’ ও ‘প্রজেক্ট লুন’সহ বেশ কয়েকটি বড় ধরনের প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ