জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট-আইএসের প্রধান আবু বকর আল-বাগদাদি মারা গেছেন বলে দাবি করছে রেডিও ইরান। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় তিনি আহত ছিলেন বলেও খবরে দাবি করা হয়।
গত সপ্তাহে যুক্তরাজ্যভিত্তিক গার্ডিয়ান পত্রিকা আইএস প্রধান আহত হয়েছেন বলে দাবি করে। এ খবরটি প্রত্যাখ্যান করেছে পেন্টাগণ।
তারা বলছে, গত ১৮ মার্চ সিরিয়া বর্ডারের কাছে নাইনভেহ জেলার আল-বাজ এলাকায় জোটের বিমান হামলায় বাগদাদি আহত হয়েছেন-এমন খবরের কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।
এর আগেও বেশ কয়েকবার বিমান হামলায় বাগদাদির আহত হওয়ার খবর প্রকাশিত হয়। তবে সেগুলো নিশ্চিত কিনা-তা প্রমাণিত হয়নি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: