সৎ ভাই মুকরিন বিন আব্দুল আজিজকে সরিয়ে দিয়ে নিজের ভাতিজা মোহাম্মেদ বিন নায়েফকে সৌদি আরবের নতুন ক্রাউন প্রিন্স করেছেন বাদশা সালমান বিন আব্দুল আজিজ।
সৌদি আরবে ক্রাউন প্রিন্সই বাদশার উত্তরসূরি। সালমানের ভাজিতা এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী নায়েফ এর আগে ডেপুটি ক্রাউন প্রিন্স ছিলেন।
বাদশা সালমান এখন তার নিজের ছেলে প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মেদ বিন সালমানকে নায়েফের স্থলাভিষিক্ত করেছেন। সৌদি বাদশা গত বুধবার এসব পদক্ষেপ নেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।
এছাড়া পররাষ্ট্র, শ্রম, স্বাস্থ্য ও অর্থমন্ত্রীর পদে পরিবর্তন এনেছেন বাদশা সালমান। এসব পরিবর্তনের মধ্য দিয়ে প্রয়াত বাদশা আবদুল্লাহ বিন আব্দুল আজিজের আমলের উচ্চপদস্ত কর্মকর্তাদের সরিয়ে দেয়া হল।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: