তিন সিটি করপোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগ তদন্তের আহবান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে সংস্থার মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক জানান, ঢাকা ও চট্টগ্রামে সিটি নির্বাচনে ভোট কারচুপির অভিযোগের মধ্যেই বিএনপি'র নির্বাচন বয়কটের বিষয়ে জাতিসংঘ মহাসচিব অবহিত রয়েছেন।
তিনি নির্বাচনে আনা সকল অভিযোগ তদন্ত করতে কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন বলে জানান ফারহান হক।
এছাড়া সকল রাজনৈতিক পক্ষকেই শান্তিপূর্ণভাবে নিজেদের মতভিন্নতা প্রকাশেরও আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: