নেপালে প্রলয়ঙ্করী ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সাড়ে ৪১ কোটি মার্কিন ডলার সংগ্রহের উদ্যোগ নিয়েছে জাতিসংঘ।
বিশ্বসংস্থাটি জানিয়েছে, আগামী তিন মাস জরুরি ত্রাণ সরবরাহ করে তারা নেপাল সরকারকে সহায়তা দেবে। ত্রাণ তৎপরতার ধীর গতি নিয়ে নেপালিদের হতাশার মধ্যে এ উদ্যোগ নিলো জাতিসংঘ। কোনো কোনো এলাকায় ত্রাণবহনকারী ট্রাক আটক করে গ্রামবাসীর মালামাল লুটের খবর খবর পাওয়া যাচ্ছে।
দেশটির সরকার বলছে, এ দুর্যোগ দেশটিকে সব দিক থেকে বিপন্ন করে তুলেছে।
এদিকে, ভূমিকম্পে বিধ্বস্ত দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলগুলোতে এরইমধ্যে ত্রাণ সরবরাহ শুরু হয়েছে। খাদ্য ও পাণীয়সহ জরুরি ত্রাণ পৌঁছে দিতে সহায়তা করছে বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ।
গত শনিবার নেপালে ৭.৯ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ছাড়িয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: