আন্তর্জাতিক

কৃষ্ণাঙ্গ যুবক নিহতের প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রে বিক্ষোভ
যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক নিহতের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে বুধবারও বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। সহিংসতা ছড়িয়ে পড়েছে নিউইয়র্ক, বস্টন ও ওয়াশিংটনসহ বেশ কিছু শহরে।

এ সময় পুলিশের ওপর হামলা, লুটপাট, আইন অমান্য করা এবং রাস্তা অবরোধের অভিযোগে কমপক্ষে ৯ জনকে আটক করেছে ডেনভার পুলিশ।

গত ১৯ এপ্রিল পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ তরুণ ফ্রেডি গ্রে নিহত হয়। তার দেহে বেশ কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সোমবার গ্রে'র শেষকৃত্যের পরই শান্তিপূর্ণ বিক্ষোভ সহিংসতার রূপ নেয়।

পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে। এর পরিপ্রেক্ষিতে বাল্টিমোরে জরুরি অবস্থা জারি করেন মেরিল্যান্ডের প্রাদেশিক গভর্নর।

সেইসঙ্গে সপ্তাহব্যাপী রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে বলেও ঘোষণা দেন মেরিল্যান্ড মেয়র স্টেফানি রওলিংস (ব্ল্যাক)।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ