আন্তর্জাতিক

মালালার হামলাকারী জঙ্গিদের কারাদণ্ড ২৫ বছর

মালালা
মালালা

পাকিস্তানে শিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাইয়ের ওপর হামলাকারী ১০ জঙ্গিকে ২৫ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে দেশটির একটি আদালত।

২০১২ সালে মালালার ওপর হামলার পর ২০১৪ সালের অক্টোবরে ওই ১০ জঙ্গিকে সোয়াতের একটি সন্ত্রাসবিরোধী আদালতে বিচারের মুখোমুখি করা হয়।

দীর্ঘ প্রায় ৬ মাসের বিচার প্রক্রিয়া শেষে আদালত তাদের বিরুদ্ধে এই কারাদণ্ডাদেশ দিয়েছে। দণ্ডপ্রাপ্ত এই ১০ জঙ্গির মধ্যে মালালা হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী ছিল স্থানীয় এক ফার্নিচারের দোকানদার জাফর ইকবাল।

নারী ও শিশু শিক্ষার পক্ষে কথা বলায় ২০১২ সালের অক্টোবরে স্কুলবাসে বাড়ি ফেরার সময় হত্যার উদ্দেশ্যে মালালার মাথায় গুলি চালায় তালেবান জঙ্গিরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ