নেপালে প্রলয়ঙ্করী ভূমিকম্পে রাজধানী কাঠমান্ডুর উত্তরপূর্বাঞ্চলের আশপাশের অধিকাংশ শহর ও গ্রাম একেবারেই বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেডক্রস।
রেডক্রসের ৬ টি মূল্যায়ন দলের প্রতিবেদন থেকে জানা গেছে, শনিবার ভূমিকম্পের কেন্দ্রস্থলে নিকটবর্তী সিন্দুপালচৌক অঞ্চলেরই ৯০ শতাংশ ধ্বংস হয়ে গেছে। আর ভূমিকম্পে নিহতের সংখ্যা এ পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২ শতাধিক।
তবে, বেঁচে যাওয়াদের অধিকাংশই অপ্রতুল ত্রাণের কারণে বিক্ষুব্ধ এবং বাঁচার তাগিদে তারা মরিয়া হয়ে উঠেছে।
এদিকে, নেপালের প্রান্তিক গ্রামগুলোর কি অবস্থা তা এখনো জানা যায় নি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: