আন্তর্জাতিক

বাংলাদেশে জঙ্গিবাদের বিস্তার ঘটতে পারে বলে উদ্বেগ যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ

রাজনৈতিক অস্থিরতার সুযোগে বাংলাদেশে নতুন করে জঙ্গিবাদের বিস্তার ঘটতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির একটি সাব কমিটি। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সম্পর্কিত সাব কমিটির শুনানিতে বাংলাদেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে ‘বাংলাদেশের বিভাজন: রাজনৈতিক ও ধর্মীয় চরমপন্থা’ শীর্ষক এ শুনানিতে বলা হয়, রাজনৈতিক অস্থিরতা অব্যাহত থাকলে আঞ্চলিক ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের দ্রুতই উত্থান হবে। ধর্মকে যারা ঢাল হিসেবে ব্যবহার করছে, তারা আরো জঙ্গিরূপ ধারণ করতে পারে।

সাব কমিটির চেয়ারম্যান রিপাবলিকান দলীয় কংগ্রেস সদস্য ম্যাট স্যামন বলেন, এ অবস্থায় বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ার আশংকা জোরালো হবে এবং এর প্রধান শিকার হবে আওয়ামী লীগ ও বিএনপি।

তাই পরিস্থিতি উপলব্ধি করে গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশের প্রধান দুই দলের সংলাপে বসা উচিত বলে মন্তব্য করেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ