আন্তর্জাতিক

থাইল্যান্ডে গণকবরের বাংলাদেশি থাকার সম্ভাবনা

থাইল্যান্ড
থাইল্যান্ড

থাইল্যান্ডে একটি গণকবরের সন্ধান পেয়েছে দেশটির কর্তৃপক্ষ। শনিবার দূরবর্তী একটি জঙ্গলে সন্ধান পাওয়া ওই গণকবরটি অবৈধপথে থাইল্যান্ডে পাড়ি জমানো বাংলাদেশ ও মিয়ানমারের অভিবাসীদের বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপির।

থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্ত থেকে প্রায় একশ কিলোমিটার দূরে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সংখলা প্রদেশের সাদাও জেলায় এ গণকবরের সন্ধান মিলেছে। এ গণকবর থেকে অন্তত আটটি মরদেহ উদ্ধার হয়েছে।

ঘটনাস্থল থেকে এএফপির এক প্রতিবেদক জানান, ওই এলাকায় আরও গণকবরের সন্ধান পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। অভিবাসীদের মৃত্যুর কারণ এখন পর্যন্ত জানা যায়নি।বিষয়টিকে থাইল্যান্ড পুলিশ প্রধান 'কার্যত বন্দিশালা' বলে মন্তব্য করেছেন।

গণকবর থেকে উদ্ধার হওয়া ২৫ থেকে ৩০ বছর বয়সী দুই ব্যক্তির চিকিৎসা দেওয়া দেওয়া হচ্ছে স্থানীয় পাদাং বেসার হাসপাতালে।

হাসপাতালের চিকিৎসক কাওয়ানউইলায় ছোটপিছায়াঙক্যু বলেছেন, চিকিৎসাধীন ওই দুই ব্যক্তি বিভিন্ন রোগে ভুগছেন। বয়স্ক লোকটি দুইদিন ধরে কিছু খাননি। তিনি জঙ্গলে দুই মাস ধরে জ্বরে ভুগছিলেন।

চিকিৎসক কাওয়ানউইলায় বলেছেন, চিকিৎসাধীন ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে তারা বাংলাদেশ কিংবা মিয়ানমার থেকে এসেছেন বলে মনে করা হচ্ছে

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ