ভূমিকম্প বিধ্বস্ত নেপালে জরুরি সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের একদল সাহায্যকর্মীসহ ত্রাণবাহী বিমান নেপাল পৌঁছেছে।
একশো জনের সাহায্যকারী দলটি দুটি হেলিকপ্টারের মাধ্যমে নেপালের প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছে দিবে।
এদিকে, দেশটির একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস জটিলতায় ত্রাণ সরবরাহ বিলম্বিত হওয়ায় কাস্টমস নিয়ন্ত্রণ শিথিলের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
দেশটিতে গত ২৫ এপ্রিল ৭.৮ মাত্রার প্রলয়ঙ্করী ভূমিকম্পের পর দুর্গত অনেক এলাকায় এখনো ত্রাণ পৌঁছেনি।
কিন্তু বিমানবন্দরে ত্রাণ সামগ্রী স্তুপাকারে পড়ে আছে। যদিও ভূমিকম্পে রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় বেশি ওজনের বিমান অবতরণে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: