আর তিন দিন পর আগামী ৭ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে যুক্তরাজ্য জুড়ে বিভিন্ন দলের প্রচারাভিযান এখন তুঙ্গে।
জনমত জরিপে দেখা গেছে, প্রধান দুই দল বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কনজারভেটিভ পার্টি এবং এড মিলিব্যান্ডের লেবার পার্টি জনপ্রিয়তার দৌঁড়ে খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। তাই একক সংখ্যাগরিষ্ঠতা নয় বরং সরকার গড়তে হলে অন্য দলের সমর্থন লাগবে।
এ ক্ষেত্রে সম্ভাব্য জোট শরিক হিসেবে প্রধান বিকল্প হবে লিবারেল ডেমোক্রেটরা অথবা স্কটিশ জাতীয়তাবাদী আঞ্চলিক দল- এসএনপি।
এবারের নির্বাচনে প্রাধান্য পাচ্ছে অর্থনীতির সংকট কাটানো, জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থা, বাজেট ঘাটতি কমানো, কর্মসংস্থান সৃষ্টি, অভিবাসন কমানো, ইউরোপের সঙ্গে যুক্তরাজ্যের ভবিষ্যৎ সম্পর্ক কি হবে- সেসব বিষয়গুলি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: