আন্তর্জাতিক

থাইল্যান্ডের গণকবরে বাংলাদেশি আছে কি-না খতিয়ে দেখা হচ্ছে

থাইল্যান্ডের গণকবর
থাইল্যান্ডের গণকবর

থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্তে গত শুক্রবার গণকবরের কাছে উদ্ধার হওয়া ব্যক্তি বাংলাদেশি কি-না তা খতিয়ে দেখছে ব্যাংককের বাংলাদেশ দূতাবাস। সন্ধান পাওয়া গণকবরে বাংলাদেশিদের থাকার বিষয়টি খতিয়ে দেখতে থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাস থেকে একটি প্রতিনিধি দল সেখানে যাচ্ছে।

এরইমধ্যে গণকবর ও মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয় এক মিউনিসিপ্যাল কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে থাই পুলিশ। সেইসঙ্গে আরো ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

গত শুক্র ও শনিবার মালয়েশিয়া সীমান্তবর্তী থাইল্যান্ডের শংখলা প্রদেশে সাদাও এলাকার জঙ্গলে মানব পাচারকারীদের একটি অস্থায়ী ঘাঁটির গণকবর থেকে ২৬ জন অভিবাসীর কঙ্কাল উদ্ধার করেন উদ্ধারকর্মীরা।

ধারণা করা হচ্ছে, এসব দেহাবশেষ পাচারকারীদের হাতে বন্দি বাংলাদেশ ও মিয়ানমারের নাগরিকদের। তবে সেখান থেকে যে দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে, তাদের একজন নিজেকে বাংলাদেশি বলে দাবি করেছেন। এমনকি তাদের মধ্যে কমপক্ষে ১০ জন বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছেন জীবিত উদ্ধার হওয়া এ ব্যক্তি।

এর রেশ কাটতে না কাটতেই পরদিন রোববার থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের জঙ্গলে পাচারকারীদের আরো একটি অস্থায়ী ঘাঁটির সন্ধান পাওয়া গেছে।

ধারণা করা হচ্ছে, সেখানে বাংলাদেশিসহ অর্ধশতাধিক ব্যক্তির দেহাবশেষ পাওয়া যেতে পারে। তবে কিভাবে এদের মৃত্যু হয়েছে, সে সম্পর্কে কোন তথ্য জানা যায়নি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রি শাহরিয়ার আলম সাংবাদিকদের জানিয়েছেন, থাইল্যান্ডে বুদ্ধ পুর্ণিমার ছুটি শেষে সেখানকার জঙ্গলে বাংলাদেশি উদ্ধার হওয়ায় বিষয়ে খোঁজ খবর নেবে ব্যাংককের বাংলাদেশ দূতাবাস। তবে সেখানে জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিকে থাইল্যান্ডের শেল্টার হোমে রাখার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, গণকবর ও মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয় এক মিউনিসিপ্যাল কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে থাই পুলিশ। সেই সঙ্গে আরো ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ