আন্তর্জাতিক

চলছে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ

 ভোটগ্রহণ
ভোটগ্রহণ

উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শুরু হয়েছে যুক্তরাজ্যের ৫৬তম সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের ৬৫০টি আসনের নিজেদের পছন্দের প্রার্থীদের নির্বাচন করবেন ৫ কোটির বেশি ভোটার। স্থানীয় সময় ভোর ৬টায় শুরু হয় এ ভোট গ্রহণ। চলবে একটানা রাত ৯টা পর্যন্ত।

নির্বাচন-পূর্ব সবগুলো জরিপই বলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টির মধ্যে। সরকার গঠনের মত একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কোনো দলই। সেক্ষেত্রে সরকার গঠনের জন্য দু'দলকেই জোটের অন্য ছোট দলগুলোর ওপর নির্ভর করতে হবে।

এবারের নির্বাচনে রেকর্ডসংখ্যক ১১ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যাদের মধ্যে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ছাড়াও রয়েছেন রুশনারা আলী ও রূপা হক।

এদিকে, বরাবরের মতো এবারের নির্বাচনেও শক্ত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কনজারভেটিভ পার্টি ও বিরোধী দল এড মিলিব্যান্ডের লেবার পার্টির।

বিপরীতে অপেক্ষাকৃত কম জনপ্রিয়তা নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে নাইজেল ফারাজের ইউকে ইনডিপেন্ডেন্স পার্টি। আর চতুর্থ অবস্থানে রয়েছে হাউজ অব কমন্সে বর্তমানে তৃতীয় শক্তিধর দল লিবারেল ডেমোক্র্যাটস।

এবারই প্রথম দেশটির মূলধারার দলগুলো থেকে বাংলাদেশি বংশোদ্ভূত ১২ জন প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়েছে। এর মধ্যে একজনের প্রার্থীতা বাতিল হলেও ভোটের লড়াইয়ে আছেন টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, ব্রিটিশ পার্লামেন্টের প্রথম বাংলাদেশী রুশনারা আলী, রুপা হকসহ ১১জন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ