আন্তর্জাতিক

থাইল্যান্ডের একটি পার্বত্যে শতাধিক অভিবাসীর সন্ধান

থাইল্যান্ডে অভিবাসীর সন্ধান
থাইল্যান্ডে অভিবাসীর সন্ধান

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শংখলা প্রদেশের একটি পার্বত্য এলাকায় জীবিত অবস্থায় শতাধিক অভিবাসীকে পাওয়া গেছে—শুক্রবার দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

থাইল্যান্ডের সামরিক সরকারের প্রধানমন্ত্রী প্রায়ুত চাঁন-ও-চাঁ— আঞ্চলিক মানবপাচার সংকট সমাধানে মালয়েশিয়া ও মিয়ানমারের সহযোগিতা চেয়েছেন।

থাই পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিরা ‘মিয়ানমার ও বাংলাদেশ’ থেকে আসা রোহিঙ্গা অভিবাসী বলে ধারনা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ১১১ জন অভিবাসীকে পাওয়া গেছে। তাদের জঙ্গলে ফেলে সন্দেহভাজন পাচারকারীরা পালিয়ে গেছে।

রাত্তাফুম পুলিশ স্টেশনের উপ-তত্ত্বাবধায়ক পুলিশ লেফটেন্যান্ট কর্নেল সোমকিয়াত অসতাফুন রয়টার্সকে জানায়, একটি পার্বত্য এলাকায় তাদের পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তাদের যারা নিয়ে এসেছে, তারা পালিয়ে গেছে। এ কারণেই তারা এখানে পড়ে ছিলেন।

মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে থাইল্যান্ডের পেদাং বেসার শহরের মেয়র বানজং পংফলকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

থাইল্যান্ডের পুলিশপ্রধান সোমইয়োত পুমপান গতকাল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ