যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কনজারভেটিভ পার্টির জয় লাভের পর এ সপ্তাহেই মন্ত্রিসভা চূড়ান্ত করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
প্রধানমন্ত্রী এরইমধ্যে জর্জ অসবোর্নকে অর্থমন্ত্রী হিসেবে পুনঃনিয়োগ দিয়েছেন। আর থেরেসা মে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবেই থাকছেন।
ফিলিপ হ্যামন্ড পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মাইকেল ফ্যালন পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব।
যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে ৬৫০ আসনের মধ্যে ৩৩১ আসনে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে কনজারভেটিভ পার্টি।
এদিকে, ভোটের ফলাফল প্রকাশের পর পরাজয় স্বীকার করে দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন লেবার পার্টির এড মিলিব্যান্ড, লিব ডেমের নিক ক্লেগ এবং ইউকিপের নাইজেল ফারাজ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: