যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে এক তৃতীয়াংশ আসন থেকে নারী প্রার্থীরা বিজয়ী হয়ে এসেছেন যাকে রাজনীতিতে নাটকীয় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে পার্লামেন্টের ৬৫০টি আসনের মধ্যে ১৯১টিতে জিতেছেন নারী প্রার্থীরা অর্থাৎ প্রায় ২৯ % এমপি নারী। গতবার এ হার ছিল ২৩%।
১৯৯৭ সালের পর এবারই নারী এমপির সংখ্যা সবচেয়ে বেশি হারে বেড়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। প্রধান দুই দল কনজারভেটিভ ও লেবার পার্টি থেকে গতবারের তুলনায় এবার পুরুষের বিপরীতে নারী এমপির হার বেড়েছে।
তবে সবচেয়ে বেশি সংখ্যক নারি এসপি এসেছে স্কটল্যান্ডভিত্তিক দল স্কটিশ ন্যাশনাল পার্টি থেকে। ওই পার্টির প্রধান নিকোলা স্টার্জেওন-ও নারী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: