সরকারের ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে শনিবার লন্ডনে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বিরোধী বিক্ষোভ হয়েছে—এসময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তিত পর কমপক্ষে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, ব্রিটেনে পার্লামেন্ট নির্বাচনে জয়ের পর নতুন মন্ত্রিসভা গঠনে ব্যস্ত প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তার মন্ত্রিসভার সব সদস্য কনজারভেটিভ দলেরই হবেন বলে ধারানা করা হচ্ছে।
মাইকেল গোভকে বিচারমন্ত্রী এবং ক্রিস গেইলকে হাউস অব কমন্সের নেতা করতে যাচ্ছেন ক্যামেরন। নিকি মরগান থাকছেন শিক্ষামন্ত্রী হিসেবেই।
এরইমধ্যে অর্থমন্ত্রী জর্জ অসবোর্ন, স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মে, পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড ও প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালনকে সপদে বহাল রেখেছেন প্রধানমন্ত্রী ক্যামেরন।
তবে সাবেক অভিবাসনমন্ত্রী মার্ক হারপার নতুন চিফ হুইপ হতে পারেন বলে ধারনা করা হচ্ছে।