আন্তর্জাতিক

ইন্দোনেশিয়া থেকে ৪৬৯ জন অভিবাসী উদ্ধার

অভিবাসী উদ্ধার
অভিবাসী উদ্ধার

অবৈধভাবে ইন্দোনেশিয়া যাওয়ার পথে আচেহ প্রদেশে সাগর তীর থেকে ৪৬৯ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। তারা বাংলাদেশ ও মিয়ানমারের রোহিঙ্গা বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

রোববার সকালে আচেহ'র সমুদ্র তীরে তাদের বহনকারী নৌকাটি পৌঁছায়। অভিবাসীদের একজন জানান, আচেহ'র তীরে পৌঁছার পর তাদের এক এজেন্ট জানায় তারা মালয়েশিয়া পৌঁছেছে। কিন্তু স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানতে পারেন তারা ইন্দোনেশিয়া রয়েছেন।

আচেহ প্রদেশে উদ্ধারকারী দলের প্রধান বুদিয়াওয়ান জানিয়েছেন, এদের মধ্যে বেশ কয়েকজন নারী এবং শিশু রয়েছে। এসব অভিবাসীদের আচেহ'তে কোনো বন্দি শিবিরে রাখা হবে। এ ব্যাপারে অনুসন্ধান চলছে বলে জানান তিনি।

এদিকে, থাইল্যান্ডে সন্দেহভাজন ২০জন মানবপাচারকারী ধরতে পুলিশের অভিযান চলছে। এছাড়া ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ