মানবিক ত্রাণ সরবরাহের সুযোগ করে দিতে সৌদি আরবের প্রস্তাবিত ৫ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। মঙ্গলবার থেকেই যুদ্ধবিরতি শুরু হচ্ছে।
হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনের জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে যুদ্ধবিরতির প্রস্তাবে তারা সম্মত হয়েছে।
বিদ্রোহীদের রাজনৈতিক কাউন্সিল সোমবার জানিয়েছে, ইয়েমেনের দুর্গত জনগণের মধ্যে দ্রুত ত্রাণ সরবরাহের বিষয়টি নিশ্চিত হোক-তারা এটাই চান।
এদিকে, ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দু-রাব্বু মনসুর হাদির শাসন পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট আলি-আব্দুল্লাহ সালেহর অনুগত বাহিনী ও হুথিদের ওপর গত ২৬ মার্চ থেকে বিমান হামলা চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: