আন্তর্জাতিক

খালাস পেলেন জয়ললিতা

জয়ললিতা
জয়ললিতা

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদ হারানোর আট মাস পর দেশটির হাইকোর্ট দুর্নীতির অভিযোগ থেকে খালাস দিয়েছেন জয়ললিতাকে।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা হয় সোমবার কর্নাটক হাইকোর্টে জয়ললিতার আপিলের এ রায়ের মধ্য দিয়ে তার পদ ফিরে পাওয়ারও আশা তৈরি হয়েছে।

এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, রায়ের পর তামিলনাড়ুতে উল্লাস করেন জয়ললিতার সমর্থকরা। বিভিন্ন স্থানে নেচে-গেয়ে, পতাকা উড়িয়ে ‘আম্মার’ জন্য তারা আনন্দ প্রকাশ করেন।

জয়ললিতার দল এআইএডিএমকের এমপিরাও পার্লামেন্ট প্রাঙ্গণে এসে উল্লাসে যোগ দেন।

জমিনে থাকা জয়ললিতা রায়ের সময় চেন্নাইয়ে নিজের বাড়িতেই ছিলেন। তার আইনজীবী বি কুমার এ রায়কে অভিহিত করেন ‘বিরাট বড় স্বস্তি’ হিসেবে।

আর ১৮ বছর আগে জয়ললিতার বিরুদ্ধে যিনি এই মামলা করেছিলেন, সেই বিজেপি নেতা সুব্রামানিয়াম স্বামী রায়ে হতাশা প্রকাশ করে বলেন, ‘আমি বিস্মিত, হতাবাক।’

১ কোটি ডলারের অবৈধ সম্পদ রাখায় দায়ে গত বছরের সেপ্টেম্বরে এ মামলায় জয়ললিতাকে চার বছরের কারাদণ্ড দেয় বিশেষ আদালত, সেই সঙ্গে করা হয় ১০০ কোটি রুপি জরিমানা।

আদালতের রায়ে সাজা হওয়ায় জেলে যেতে হয় তামিলনাড়ুর এ প্রভাবশালী রাজনীতিবিদকে, ছাড়তে হয় মুখ্যমন্ত্রীর পদ।

বিচারিক আদালতের ওই রায়ে বলা হয়, ১৯৯১- ৯৬ সালে প্রথম মেয়াদে তামিলনাডুর মুখ্যমন্ত্রী থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে সম্পদ গড়েন জয়ললিতা। তার সসিকালা নটরাজনসহ তিন সহযোগীকেও কারাদণ্ড দেয় আদালত।

একমাস জেলে থাকার পর ভারতের সর্বোচ্চ আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পান এডিএমকেনেত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ