আন্তর্জাতিক

করাচিতে বাসে গুলি, নিহত ৪৩

 করাচি
করাচি

পাকিস্তানের করাচিতে একটি যাত্রীবাহী বাসে গুলি চালিয়ে ৪৩ জনকে হত্যা করেছে বন্দুকধারীরা। বুধবার সকালে করাচির সফুরা চকের কাছে সংখ্যালঘু ইসমাঈলি সম্প্রদায়ের সদস্যদের বহনকারী বাসে এ গণহত্যা চালানো হয়। এ হত্যাযজ্ঞের দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান থেকে বেরিয়ে যাওয়া জঙ্গি গ্রুপ জানদুল্লাহ।

বিবিসি সূত্র মতে, পাকিস্তানে আবারো একটি নির্বিচার হত্যাযজ্ঞ। করাচিতে একটি যাত্রিবাহী বাসে উঠে গুলি চালিয়ে ৪৩ জনকে হত্যা করেছে বন্দুকধারীরা। বাসটিতে ইসমাইলি সম্প্রদায়ের সদস্যরা ছিলেন। সকালে করাচির সফুরা চকের কাছে বাসে এ হত্যাযজ্ঞ চালানো হয়।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারীরা বাসটি থামিয়ে বাইরে থেকে গুলি করে। এরপর বাসের ভেতরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায়। এ সময় তারা পুলিশের পোশাক পরিহিত ছিল বলে বেচে যাওয়া এক আরোহীর বরাত দিয়ে জানিয়েছেন এক উদ্ধার কর্মকর্তা।

সিন্ধু পুলিশের মহাপরিদর্শক জেনারেল গোলাম হায়দার জামালি বলেন, বাসটিতে ৬০ জন আরোহী ছিলেন। ৬ জন অস্ত্রধারী বাসের ভেতরে ঢুকে ৪৩ জনকে গুলি করে হত্যা করে। এ হত্যাযজ্ঞে তারা নাইন এমএম পিস্তল ব্যবহার করে।

হাসপাতাল সূত্র জানায়, নিহতদের মধ্যে ২৫ জন পুরুষ, আর নারী ১৬ জন। হতাহতদের মধ্যে কোনো শিশু নেই।

এদিকে, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) থেকে বেরিয়ে যাওয়া জানদুল্লাহ গ্রুপের মুখপাত্র আহমেদ মারওয়াত এ হামলার দায় স্বীকার করেছেন। সন্ত্রাসী নেটওয়ার্ক আল-কায়েদা সংশ্লিষ্ট এ গ্রুপটি দক্ষিণ ওয়াজিরিস্তানে শিয়া সম্প্রদায় ও বিদেশি পর্যটকদের টার্গেট করে হামলা শুরু করে এবং এরপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।

তবে পাকিস্তানে সংখ্যালঘু ইসমাইলি সম্প্রদায়ের ওপর এ প্রথম বড় ধরনের হামলা চালানো হলো।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ