ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া ফিরিয়ে দেয়ায় মানবপাচারের শিকার বাংলাদেশ ও মিয়ানমারের শত শত অবৈধ অভিবাসী এখন সাগরের বুকে নৌযানে মানবেতর দিন কাটাচ্ছে।
এসব মানুষের কাছে নেই পর্যাপ্ত খাবার, পানি। অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই।
থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে সম্প্রতি মানবপাচার বিরোধী কঠোর অভিযান চলায় পাচারকারী দল সমুদ্রের বুকে তাদের ফেলে পালিয়ে গেছে। এসব অভিবাসীদের জন্য আশেপাশের দেশগুলোকে সীমান্ত খুলে দেয়ার অনুরোধ জানিয়েছে জাতিসংঘ। একইসঙ্গে তাদের সহায়তা দেয়ার আহবান জানিয়েছে।
এদিকে, সাগর পথে মানবপাচার রোধে কার্যকর পদক্ষেপ নিতে আগামী ২৯ মে আঞ্চলিক বৈঠক করতে যাচ্ছে থাইল্যান্ড। এক দিনের এ বৈঠকে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, ভিয়েতনাম এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা অংশ নিবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: