ফিলিপাইনের রাজধানী ম্যানিলার উপকণ্ঠে একটি জুতা তৈরির কারখানায় আগুনে ৭২ জন মারা গেছেন। প্রচণ্ড ধোয়ায় শ্বাসকষ্টজনিত কারণে তাদের মৃত্যু হয়।
বিসিসি সূত্র মতে, কারখানার প্রবেশপথে ঝালাইয়ের কাজ করার সময় আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। ৫ ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীরা সদস্যরা।
তবে আগুন নেভানোর পর সেখানে কোনো শ্রমিককেই জীবিত পাওয়া যায়নি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: