আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি গেস্টহাউসে বুধবার বন্দুকধারীদের হামলায় মার্কিন ও ভারতীয় নাগরিকসহ ১১ জন বিদেশি নিহত হয়েছেন।
কাবুলের পুলিশ প্রধান বলেন, রাতে কোলোলা পুশ্তা এলাকার একটি গেস্ট হাইজে কনসার্ট চলাকালীন সময় কয়েকজন বন্দুকধারী সেখানে হামলা চালায়। পরে নিরাপত্তাবাহিনী ৫ ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় পুলিশের গুলিতে এক হামলাকারীও নিহত হয়। এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কেউ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: