চীন সফরের দ্বিতীয় দিনে শুক্রবার সকালে চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে দুই নেতার উপস্থিতিতে উভয় দেশের মধ্যে ২৪টি চুক্তি সই হয়।
এসবের মধ্যে রেলের বিকাশ, দুদেশের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সফর, পর্যটন, দূরদর্শন ও সিসিটিভির অনুষ্ঠান বিনিময় সংক্রান্ত চুক্তি রয়েছে। পরে মোদি ও কেকিয়াঙ এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
এসময় চীনের প্রধানমন্ত্রী বলেন, ভারত ও চীন এশিয়া মহাদেশের দুই গুরুত্বপূর্ণ স্তম্ভ।
চীন ভারতের এক গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার—উল্লেখ করে মোদি বলেন, চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তার অত্যন্ত সফল, সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূল ক আলোচনা হয়েছে।
এর আগে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে ভারতীয় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: