আন্তর্জাতিক

আইএসের নতুন অডিও বার্তা প্রকাশ

আইএস
আইএস

ইসলামিক স্টেট-আইএস নতুন একটি অডিও বার্তা প্রকাশ করেছে। বার্তাটি আইএস প্রধান আবু বকর আল-বাগদাদির বলে দাবি করছে জঙ্গি গোষ্ঠীটি।

বার্তায় ইরাক ও সিরিয়ায় দখলীকৃত ভূমিতে আইএস যে খিলাফত প্রতিষ্ঠা করেছে সেখানে মুসলিমদের যোগ দেয়ার আহ্বান জানানো হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ৩৩ মিনিটের অডিও বার্তাটি ধারণা করা হচ্ছে বাগদাদীর। তবে নির্ভরযোগ্য সূত্রে তা নিশ্চিত হওয়া যায়নি।

বার্তাটি এমন এক সময় এসেছে যখন ধারণা করা হচ্ছে, গত মার্চের শেষ দিকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় আইএস প্রধান আহত হয়েছেন।

এদিকে, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য ঘোষিত এলাকা পালমিরার কাছাকাছি পৌঁছে গেছে আইএস জঙ্গিরা। সিরিয়ার পুরাতত্ত্ব প্রধান সতর্ক করে বলে, জঙ্গিরা পালমিরা দখল করলে সেখানকার সব প্রাচীন নিদর্শন ধ্বংস করে দিতে পারে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ