যুক্তরাষ্ট্রের বোস্টনে ম্যারাথনে বোমা হামলার ঘটনায় অভিযুক্ত জোখার সারনায়েভকে মৃত্যুদণ্ড দিয়েছে ম্যাসাচুসেটসের ফেডারেল আদালত। প্রাণঘাতী ইনজেকশন দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
যাবজ্জীবন কারাদণ্ড না মৃত্যুদণ্ড দেয়া হবে সে ব্যাপারে সিদ্ধান্তে আসতে ১৪ ঘণ্টা সময় লাগে জুরিদের। প্রায় ২ বছর আইনি প্রক্রিয়া শেষে এই রায়ের সিদ্ধান্ত এলো।
মৃত্যুদণ্ডের আগে সারনায়েভকে ইন্ডিয়ানা রাজ্যের একটি ফেডারেল কারাগারে স্থানান্তর করা হতে পারে। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারেন আর আইনজীবীরা।
জোখার সারনায়েভ ও তার বড় ভাই তামেরলান সারনায়েভ ২০১৩ সালের এপ্রিলে বোস্টনে ম্যারাথন চলার সময় প্রেসার কুকার বোমা হামলা চালান। এতে ৩ জন নিহত ও ২৬৪ জন আহত হয়েছিল। পরে তামেরলান পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: