মিসরে সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকের শাসনামলে কারাবিদ্রোহের দায়ে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে শনিবার মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। মুরসির পাশাপাশি একই দায়ে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে আরো ১০৫ জনকে।
এদিকে, মিসরের আইন অনুযায়ী আদালতের এ রায় নিশ্চিত করার জন্য দেশটির গ্র্যান্ড মুফতির কাছে তা পাঠানো হবে। আর গ্র্যান্ড মুফতির অনুমতি পেলে দোষী ব্যক্তিরা সকলেই এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।
ক্ষমতায় থাকাকলে বিক্ষোভকারীদের গ্রেপ্তার ও নির্যাতনের আদেশ দেবার দায়ে মুরসিকে এর আগেই ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: