সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতা নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রীকে আটক করা হয় বলে জানা গেছে।
হোয়াইট হাউসের দাবি, আবু সায়াফ নামে ওই নেতা আইএসের পক্ষে তেল, গ্যাস, অর্থনীতি ও সামরিক অভিযানের বিষয়টি সরাসরি দেখভাল করতেন।
শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশে শুক্রবার রাতে ইরাক থেকে ওই অভিযান পরিচালনা করে মার্কিন বিশেষ বাহিনী। এ প্রথম যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়ে আইএসের বিরুদ্ধে স্থল অভিযান চালালো।
অভিযানে আবু সায়াফকে আটক করার চেষ্টা করা হয়েছিল। তবে এর আগেই লড়াইয়ে তিনি নিহত হন।
মার্কিন বাহিনীর সঙ্গে লড়াইয়ে কমপক্ষে ১২ জঙ্গি নিহত হয় বলে জানিয়েছে পেন্টাগন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: