আন্তর্জাতিক

ইউরোপে জঙ্গি পাচার করছে আইএস

জঙ্গি পাচার
জঙ্গি পাচার

উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর হয়ে জাহাজ ভর্তি অভিবাসীদের সঙ্গে ইউরোপে জঙ্গি পাচার করছে ইসলামিক স্টেট (আইএস)।

লিবিয়া সরকারের উপদেষ্টা আবদুল বাসিত হারুনের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

তিনি বলেন, উত্তর আফ্রিকার মানবপাচারকারীদের একটি অংশের ব্যবসা এখন আইএসের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে। মোট আয়ের অর্ধেক দেওয়ার শর্তে আইএস মানব পাচারকারীদের কর্মকাণ্ড চালিয়ে যেতে দিচ্ছে।

এদিকে, জাতিসংঘের হিসাবে, এ বছর সাড়ে ৫ মাসেই ৬০ হাজারের বেশি লোক ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে।

এ ধরনের যাত্রায় দুর্ঘটনায় পড়ে কমপক্ষে ১ হাজার ৮০০ জনের প্রাণহানি হয়েছে বলে ধারণা করা হয়, যা গতবছরের একই সময়ের তুলনায় ২০ গুণ বেশি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ