ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে পরিকাঠামো, প্রতিরক্ষা ও দ্বৈত কর পরিহারসহ বিভিন্ন ক্ষেত্রে ৭টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপাক্ষিক বৈঠক করেন।
দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের নতুন স্তরে উন্নীত করতে একমত হয়েছে দুই দেশ। পরে যৌথ ঘোষণাপত্রে নরেন্দ্র মোদি দক্ষিণ কোরিয়াকে ভারতের ঘনিষ্ঠ সহযোগি বলে বর্ণনা করেন।
সেদেশের শিল্পপতিদের ভারতে বিনিয়োগের সুবিধার জন্য বিশেষ চ্যানেল খোলার ঘোষণা দেন।
এর আগে সকালে সিউলে পৌঁছালে মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। কোয়াংহি বিশ্ববিদ্যালয়ে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্ব অর্থনীতিতে ভারতের ভূমিকা ক্রমেই বাড়ছে।
আগামী দিনে ভারত-দক্ষিণ কোরিয়া সম্পর্কের গুরুত্ব আরো বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন মোদি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: