আন্তর্জাতিক

কলম্বিয়ায় ভূমিধসে ৫০ জনের মৃত্যু

কলম্বিয়ায় ভূমিধস
কলম্বিয়ায় ভূমিধস

প্রবল বৃষ্টিপাতে কলম্বিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় পার্বত্য এলাকার একটি ছোট শহরে সোমবারের ভূমিধসজনিত কাদা ও পানির ঢলে ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে ৫০ জন মারা গেছেন। এ ঘটনায় আরো কমপক্ষে ৩৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

বিবিসি সূত্র মতে, ভূমিধসে লা লিবোরিয়ানা গিরিখাত বন্ধ হয়ে পানির প্রবাহ আটকে যায়। পরে আটকে পড়া পানির চাপে ফের ভূমিধস ঘটে ঢল নামলে সামনে পড়া সবকিছু ধ্বংস হয়ে যায়।

এক বিবৃতিতে কলম্বিয়ার জাতীয় দুর্যোগ বিভাগ জানিয়েছে, ৬২ জন মারা গেছেন এবং আহতরা ৩৭ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিখোঁজ লোকজনের খোঁজে ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও তল্লাশি কুকুর কাজ করছে বলেও বিবৃতিতে বলা হয়েছে।

প্রকাশিত ছবি ও টেলিভিশনের সংবাদ চিত্রে দেখা গেছে, আন্দিজ পর্বতমালা এলাকার ওই শহরটির ঘরবাড়ি ও সড়কগুলো কাদা ও আবর্জনার নিচে চাপা পড়ে আছে।

হেলিকপ্টারে দুর্গত স্থান পরিদর্শন করে ও স্থানীয় নেতাদের সঙ্গে সাক্ষাতের পর কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস ওই এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

বৃষ্টিপাত কমে এলেও আগামী ৩ দিন পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ