ইরাকের রামাদি শহর পুনরুদ্ধারে সহায়তা ও আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়তে স্বেচ্ছাসেবক যোদ্ধার জন্য আহ্বান জানিয়েছে দেশটির সরকার। বুধবার মন্ত্রিসভার এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আনবার প্রদেশে পশ্চিমে স্কোয়াডে যোদ্ধার সংকটের কারণে স্বেচ্ছাসেবী নিয়োগ জরুরি হয়ে পড়েছে।
এদিকে, ইরাকি স্থলসেনাদের কীভাবে সহযোগিতা করা যায় সে বিষয় বিবেচনাধীন বলে জানিয়েছে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা।
গত রোবাবার রামাদির নিয়ন্ত্রণ নেয় আইএস জঙ্গিরা। এরপর থেকে লোকজন শহর ছেড়ে পালাচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: