দুর্নীতির দায়ে ক্ষমতা হারানোর ৮ মাসের মাথায় ফের ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে বসতে যাচ্ছেন জয়ললিতা জয়রাম। শুক্রবার সকালে ভারতের তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
সেখানে আগামীকাল (শনিবার) মুখ্যমন্ত্রী হিসেবে জয়ললিতা আনুষ্ঠানিকভাবে শপথ নিতে পারেন।
এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, বৈঠকে জয়ললিতা উপস্থিত ছিলেন না। সেখানে দলের ১৫০ জন আইনপ্রণেতার মধ্যে ১৪৪ জনই উপস্থিত ছিলেন। ডিএমডিকে দলের ৫ জন এমএলও সেখানে ছিলেন। আজ বর্তমান মুখ্যমন্ত্রী পানিরনিসলভাম পদত্যাগ করতে পারেন।
আট মাস আগে দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হন জয়ললিতা। মুখ্যমন্ত্রীর পদ থেকে তাকে সরে যেতে হয়। এ মাসে কর্ণাটকের আদালতে মামলা থেকে খালাস পান জয়ললিতা। নিয়ম অনুযায়ি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার ৬ মাসের মধ্যে তাকে রাজ্যের বিধানসভার একটি আসনে নির্বাচিত হতে হবে।
খালাস পাওয়ার পর জয়ললিতা আজই প্রথম জনসম্মুখে আসবেন।