নিজ জলসীমায় মালয়েশিয়াগামী ২ শতাধিক অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে মিয়ানমার। বৃহস্পতিবার দেশটির নৌবাহিনীর জাহাজ তাদের উদ্ধার করে।
উদ্ধার হওয়া সবাই বাংলাদেশি বলে দাবি করছে মিয়ানমার।
দেশটির পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার নৌবাহিনীর জাহাজ সাগর পরিদর্শনের সময় দু'টি নৌযান দেখতে পায়। এর একটিতে প্রায় ২০০ জন অভিবাসন প্রত্যাশী ছিল।
এদিকে, একইদিন ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার সঙ্গে বৈঠকে মানবপাচার রোধে জলসীমায় টহল জোরদার করার কথা জানিয়েছে মিয়ানমার।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: