আন্তর্জাতিক

মেক্সিকোয় সীমান্তের কাছে বন্দুকযুদ্ধ, নিহত ৪৩

মেক্সিকোয় বন্দুকযুদ্ধ
মেক্সিকোয় বন্দুকযুদ্ধ

মেক্সিকোর মিচোয়াকান প্রদেশে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র অপরাধীচক্রের মধ্যে গোলাগুলিতে কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন।

শুক্রবার জালিসকো প্রদেশের সীমান্তের কাছে তানহুয়াতোতে এ বন্দুকযুদ্ধ হয়। সূত্র বিবিসি।

ধারনা করা হচ্ছে, মাদককেন্দ্রিক অপরাধীচক্রের সঙ্গেই এ লড়াই হয়েছে এতে এক পুলিশ কর্মকর্তাসহ ৪৩ জন নিহত হয়েছেন।

কয়েক বছর ধরে কর্তৃপক্ষ এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী মাদকচক্র দি জালিসকো নিউ জেনারেশনের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে।

দেশটির জাতীয় নিরাপত্তা কমিশনার মন্টে আলেজান্দ্রো রুবিদো জানিয়েছেন, নিহতদের অধিকাংশই অপরাধী গোষ্ঠীটির সদস্য বলে ধারনা করা হচ্ছে।

রুবিদো আরো বলেন, প্রায় তিন ঘণ্টাব্যাপী এ লড়াইয়ে ঘটনাস্থল থেকে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। সেগুলোর মধ্যে ৩০টি রাইফেলও রয়েছে।

শহরটির মেয়র বলেন, শুক্রবার কেন্দ্রীয় পুলিশের বহরটি যখন ওই অঞ্চলে প্রবেশ করে তখনই তাদের লক্ষ্য করে অপরাধীচক্রটির সদস্যরা এলোপাতাড়ি গুলি চালানো শুরু করে।

তবে কোন পরিস্থিতিতে এই সহিংসতার সূচনা হয়েছিল তা এখনো পরিষ্কার নয়। কেন্দ্রীয় নিরাপত্তা কর্মকর্তারা তদন্তের জন্য ওই অঞ্চলে যাচ্ছেন।

দি জালিসকো নিউ জেনারেশন গোষ্ঠীটি এই অঞ্চলে তাদের অবস্থান শক্ত করার পর মিচোয়াক্যান এবং জালিসকো মেক্সিকোর সবচে সহিংসতাপ্রবণ প্রদেশে পরিণত হয়েছে।

চলতি বছরের মার্চ থেকে এ পর্যন্ত গোষ্ঠীটির সদস্যরা অন্ততপক্ষে ২০ জন পুলিশ ও সেনাকে হত্যা করেছে বলে ধারনা করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ