আন্তর্জাতিক

আবারো শপথ নিলেন জয়ললিতা

 জয়ললিতা
জয়ললিতা

দুর্নীতির দায়ে ক্ষমতা হারানোর ৮ মাসের মাথায় ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আবারো শপথ নিয়েছেন জয়ললিতা।

স্থানীয় সময় শনিবার বেলা ১১টায় মাদ্রাজ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে শপথ নেন তিনি। সেইসঙ্গে শপথ নিয়েছেন আরো ২৮ মন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পন রাধাকৃষ্ণান। তবে বিজেপির সিনিয়র কোনো নেতা অনুষ্ঠানে যোগ দেননি।

এর আগে শুক্রবার সকালে চেন্নাইয়ে জয়ললিতার দল এআইএডিএমকের বৈঠকে তাকে মুখ্যমন্ত্রী পদের জন্য মনোনীত করা হয়।

এরইমধ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ও পান্নিরসেলভাম। আয় বহির্ভুত দুর্নীতির মামলায় গতবছর সেপ্টেম্বরে জয়ললিতাকে দোষী সাব্যস্ত করে ৪ বছরের জেল দেয় ব্যাঙ্গালুরুর আদালত।

পরে ১১ মে সব অভিযোগ খারিজ করে তাকে বেকসুর খালাস দেয় কর্ণাটক হাইকোর্ট।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ