আন্তর্জাতিক

অবৈধ অভিবাসী আইনেই সালাহ উদ্দিনের বিচার হবে

সালাহ উদ্দিন আহমদ
সালাহ উদ্দিন আহমদ

অবৈধ অভিবাসী আইনেই বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের বিচার হবে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিযিজু।

শনিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত 'বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ ডায়ালগে'র শেষ দিনে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অবৈধভাবে ভারতে প্রবেশ করায় তার অবৈধ অভিবাসী আইনেই বিচার হবে। এনিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই।

এদিকে, শুক্রবার শিলংয়ের নিম্ন আদালতে সালাহ উদ্দিনে জামিনের শুনানি হলেও জামিন হয়নি তার। জামিনের জন্য আদালতে আরো তথ্য দাখিলের নির্দেশ দিয়ে ২৯ মে শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন বিচারক।

আইনানুযায়ী ভারত সরকার ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ