আন্তর্জাতিক

ভারতে বাংলাদেশি ধর্ষণ: মরদেহ ময়না তদন্তের নির্দেশ

হাইকোর্ট
হাইকোর্ট

ভারতে গিয়ে ধর্ষণ ও হত্যার শিকার নার্গিস বেগমের মরদেহ কবর থেকে তুলে ময়না তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রোববার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ নার্গিসের মরদেহ ময়না তদন্ত চেয়ে করা রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেয়।

পাশাপাশি আগামী ১৬ জুনের মধ্যে ময়না তদন্তের প্রতিবেদন আদালতে দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে। ভারত থেকে নার্গিসের মরদেহ বাংলাদেশে হস্তান্তরের সময় পাওয়া কাগজপত্র একই দিনে দাখিল করতে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে।

গত ৯ মার্চ নিজের ও মায়ের চিকিৎসার জন্য মেয়েসহ ভারত যান নার্গিস। ১০ মার্চ কলকাতার হাওড়া স্টেশন থেকে দিল্লির উদেশ্যে ট্রেনে ওঠেন তারা। ট্রেনটি কানপুর পৌঁছালে কয়েকজন যুবক নার্গিসকে জোর করে আটকে রেখে তার মা ও মেয়েকে ট্রেনে তুলে দেয়। পরবর্তী সময়ে স্থানীয় লোকজনদের সহায়তায় তারা দেশে ফিরে আসে।

১৯ মার্চ সোনাডাঙ্গার পুলিশের কাছ থেকে নার্গিসের মৃত্যুর খবর পান তার পরিবার। ২০ এপ্রিল মরদেহ হস্তান্তরের পর সেদিনই কবর দেয়া হয় নার্গিসকে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ