মালির রাজধানী বামাকোতে সন্ত্রাসীদের গুলিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত এক বাংলাদেশি সৈনিক নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর বিষয়টি নিশ্চিত করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, সোমবার সন্ধ্যায় বামাকোতে কয়েকজন বন্দুকধারী জাতিসংঘের গাড়ির ওপর গুলি চালায়। এতে গাড়িতে থাকা বাংলাদেশি সৈনিক নীলকান্ত হাজং নিহত হন।
আরেক সৈনিক সিরাজুল ইসলাম গুলিবিদ্ধ হন। তিনি বামাকোর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: