আন্তর্জাতিক

অভিবাসিদের রক্ষার্থে সহায়তার আহ্বান জাতিসংঘের

অভিবাসি
অভিবাসি

পাচারের শিকার হয়ে আড়াই হাজারের বেশি অভিবাসন প্রত্যাশী এখনো আন্দামান ও বঙ্গোপসাগরে ভাসমান রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। স্থানীয সময় বুধবার ম্যানিলায় এক যৌথ সংবাদ সম্মেলনে বিশ্বসংস্থাটির শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআর ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওম এসব আশ্রয় প্রত্যাশীদের উদ্ধার, পুনর্বাসন ও স্বদেশের ফেরত পাঠানোর জন্য ২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তার আহ্বান জানিয়েছে।

মানব পাচার ঠেকাতে আন্তর্জাতিক মহল তৎপর হয়ে ওঠার পর এ পর্যন্ত কমপক্ষে সাড়ে ৩ হাজার অভিবাসীকে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার উপকূল থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ইউএনএইচসিআরের প্রতিনিধি।

মানবপাচারের শিকার কমপক্ষে ১০ হাজার হতভাগ্য মানুষকে উদ্ধার, তাদের পুনবার্সন ও দেশে ফেরত পাঠানোর জন্য ২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তার আবেদন করেছে সংস্থা দুটি।

এদিকে, থাইল্যান্ডের সঙ্গে মালয়েশিয়ার সীমান্তে বহু গণকবরের সন্ধান পাওয়ার পর মানব পাচারকারীদের সঙ্গে বনবিভাগসহ ওই এলাকার আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের যোগসাজশ আছে কিনা মালয়েশিয়ার পুলিশ তা খতিয়ে দেখছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি সাংবাদিকদের বলেন, স্থানীয়দের পাশাপাশি থাইল্যান্ড, বাংলাদেশ ও মিয়ানমারের পাচারকারীদের সঙ্গেও মালয়েশিয়ার এসব কর্মকর্তাদের যোগাযোগ থাকতে পারে ।

এদিকে, সংশ্লিষ্ট দেশগুলোর সমন্বিত সহযোগিতার মাধ্যমে রোহিঙ্গা অভিবাসী সঙ্কট নিরসন হবে বলে আশা প্রকাশ করেছেন থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী।

অভিবাসন সঙ্কট নিরসনে করণীয় নির্ধারণে আগামী শুক্রবার থাই সরকারের উদ্যোগে বাংলাদেশ, মিয়ানমারসহ ১৯টি দেশের প্রতিনিধিরা এক আঞ্চলিক বৈঠকে বসছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ