থাইল্যান্ডের সীমান্তবর্তী এলাকায় বন্দিশিবির করার সঙ্গে জড়িত সন্দেহে মালয়েশিয়ায় ১২ পুলিশ সদস্যের বিষয়ে তদন্ত চলছে—জানিয়েছে দেশটির উপ স্বরাষ্ট্রমন্ত্রী ওয়ান জুনাইদি তুয়ানকু জাফর।
তিনি জানান, এদের মধ্যে চারজনকে বেশ কিছু পুলিশি তদন্তের ঘটনায় গত বছরের শুরুতে গ্রেপ্তার করা হয়।
এছাড়া অন্য আটজনকে মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশটির দুর্নীতি দমন কমিশন গ্রেপ্তার করেছে।
এদিকে, কর্তৃপক্ষের নজর এড়িয়ে সীমান্ত এলাকায় কিভাবে মানবপাচার সংশ্লিষ্ট ক্যাম্প হয়েছে— এ বিষয়ে আজ—বৃহস্পতিবার মালয়েশিয়ার পার্লামেন্টে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এছাড়া মানবপাচার রোধে করণীয় ঠিক করতে আগামীকাল-শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে বৈঠকের আয়োজন করা হচ্ছে।
এতে বাংলাদেশ, মিয়ানমারসহ বিশ্বের ১৭টি দেশ অংশ নিতে যাচ্ছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: