প্রচণ্ড তাপদাহে ভারতজুড়ে গত দুই সপ্তাহে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৪০০। কোনো কোনো এলাকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উঠেছে বলে দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে।
দেশটিতে চলমান দাবদাহে বেশিরভাগ প্রাণহানি ঘটেছে দক্ষিণাঞ্চলীয় দুই রাজ্য অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানায়।
এ পর্যন্ত রাজ্য দুটিতে ১৩৬০ জন মারা গেছেন। এর মধ্যে গত ১৩ মে থেকে বয়ে যাওয়া দাবদাহে অন্ধ্র প্রদেশে এক হাজারের বেশি এবং তেলেঙ্গানায় তিন শতাধিক মানুষ মারা গেছেন।
তবে বেশিরভাগ প্রাণহানি গত ৫ দিনে হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের সিনিয়র সরকারি কর্মকর্তা।
এছাড়া উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে গরমে ৩৬ জনের মৃত্যু হয়েছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী কয়েক দিনে দেশটির কোনো কোনো অংশে তাপমাত্রা কমতে পারে। দাবদাহের পরিপ্রেক্ষিতে লোকজনকে ঘরে থাকার পরামর্শের পাশাপাশি প্রচুর পানি পানের পরামর্শ দেয়া হয়েছে।