মিয়ানমার থেকে পালিয়ে আসা অভিবাসন প্রত্যাশী সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের সহায়তা করতে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চি'র প্রতি আহ্বান জানিয়েছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা। দ্যা অস্ট্রেলিয়ান পত্রিকাকে দেয়া সাক্ষাতকারে এ কথা বলেন তিনি।
লামা বলেন, এটা খুবই দু:খজনক। রোহিঙ্গাদের নিয়ে সু চি'র অবশ্যই কিছু বলা উচিত এবং নোবেল বিজয়ী হিসেবে তিনি কার পক্ষ থেকে কিছু করতে পারেন।
এর আগে ২০১২ সালে মিয়ানমারে সাম্প্রদায়িক দাঙ্গার পর সু চিকে রোহিঙ্গা ইস্যু নিয়ে উদ্যোগ নিতে বারবার আহ্বান জানান বলেও উল্লেখ করেন আধ্যাত্মিক এই নেতা।
দারিদ্র্য, সরকারে বৈষম্যমূলক আচরণে অতিষ্ঠ হয়ে মিয়ানমার থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দিকে পালাচ্ছে হাজারো রোহিঙ্গা। মৃত্যুর ঝুঁকি নিয়ে সাগরে ভাসছে তারা। কিন্তু এ নিয়ে এখনো কোন মন্তব্য করেন নি সুচি।