সরকারি বাহিনীর হয়ে লড়াই করার অভিযোগে সিরিয়ার প্রাচীন নগরী পালমিরায় ২০ জনকে গুলি করে হত্যা করেছে ইসলামিক স্টেট-আইএস। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির প্রধান রামি আবদেল রহমান বলেন, পালমিরার ঐতিহ্যবাহী রোমান থিয়েটারে ওই ২০ জনকে গুলি করে হত্যা করে তারা।
তিনি আরো বলেন, নিজেদের শক্তি প্রদর্শনে এ হত্যাকাণ্ড প্রত্যক্ষ করতে সাধারণ মানুষকে জড়ো করে জঙ্গিরা।
ইরাক ও সিরিয়ায় দখল নেয়া অঞ্চলগুলোতে হত্যা, খুন, ধর্ষণ, শিরশ্ছেদ করে জনগণের মধ্যে আইএস আতঙ্ক সৃষ্টি করছে বলেও জানানো হয়। টানা ৯ দিন তুমুল লড়াইয়ের পর সরকারি বাহিনীকে হঠিয়ে গত ২১ মে পালমিরার দখল নেয় আইএস।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: