ভারতে প্রচণ্ড তাপদাহে মৃতের সংখ্যা ১৭০০ ছাড়িয়েছে। গরমের কারণে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটা অন্ধ্র ও তেলেঙ্গানা প্রদেশে তাপদাহ সতর্কতা আরো ২ দিন বাড়িয়েছে সরকার।
কর্তৃপক্ষ জানিয়েছে, তেলেঙ্গানায় ৮ দিন ধরে চলা তাপদাহ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় এ প্রদেশে গরমে কমপক্ষে ১০০ জন মানুষ মারা গেছে। এর বেশিরভাগ বয়স্ক ও শ্রমিক বলে জানিয়েছে তারা।
এছাড়া উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে গরমে ৩৬ জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী কয়েক দিনে দেশটির কোনো কোনো অংশে তাপমাত্রা কমতে পারে। দাবদাহে লোকজনকে ঘরে থাকার এবং প্রচুর পানি পানের পরামর্শ দেয়া হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: