সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের একটি শিয়া মসজিদের কাছে শুক্রবার আত্মঘাতী হামলায় ৪ জন নিহত হয়েছেন। ঘটনাটি নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
বিবিসি সূত্র মতে, হামলাকারী নারী ছদ্মবেশ ধারণ করে আল-আনৌদ মসজিদের প্রবেশের চেষ্টা করে। এ সময় সে বাধার সম্মুখীন হয়। এরপরই মসজিদের গাড়ি পার্কিংয়ে আত্মঘাতী বোমা হামলা হয়।
গত সপ্তাহ সৌদি আরবের খাতিফ প্রদেশের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন ৭ জন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: