আন্তর্জাতিক

৪ হাজারের বেশি অভিবাসন প্রত্যাশী উদ্ধার

অভিবাসন প্রত্যাশী উদ্ধার
অভিবাসন প্রত্যাশী উদ্ধার

ভূ-মধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপ যাওয়ার সময় লিবিয়া ও ইতালি উপকূল থেকে গত ২৪ ঘণ্টায় ৪ হাজারের বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড।

ইউরোপীয় ইউনিয়নের তত্ত্বাবধানে ইতালির কোস্টগার্ডের নেতৃত্বে শুক্রবারের এ উদ্ধার অভিযানে অংশ নেয় ইতালি, জার্মানি ও আইরিশ নৌবাহিনীর জাহাজ।

লিবিয়া ও ইতালির দক্ষিণাঞ্চলীয় উপকূলে বিপদগ্রস্ত ২২টি নৌযান থেকে সাহায্য চেয়ে সঙ্কেত আসার পর তাদের উদ্ধার করা হয়।

ইতালির নৌবাহিনী এক টুইট বার্তায় জানায়, জরাজীর্ণ ৩টি নৌযান থেকে ১৭টি মৃতদেহ ও ৩ শাতাধিক জীবিত অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।

এর আগে গত ১২ এপ্রিল ৩ হাজার ৭৯১ জন ও ২ মে ৩ হাজার ৬৯০ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম-এর হিসেবে চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপ যাওয়ার সময় ১৭৭০ জন প্রাণ হারিয়েছেন। যা গত বছর একই সময়ের তুলনায় ৩০ গুণ বেশি। সূত্র: বিবিসি

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ